
পঞ্চগড় : পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো.আবু সাইম এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৮জুন) বিকেলে জেলা পুলিশ পঞ্চগড়ের আয়োজনে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বে অংশ নেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়ন,সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পেশাদারিত্ব,সেবা ও সততা মূলনীতিকে সামনে রেখে পঞ্চগড় জেলা বাসীর নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে তিনি বলেন,পঞ্চগড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভুমিকা পালন করার কথা বলেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন,পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক সরকার হায়দার,গণমাধ্যমকর্মীসহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।