
বগুড়া জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার ১৬ জুন ২৬ বগুড়ার কাহালুতে ট্রেনের ধাক্কায় প্রাণ কোম্পানীর এক সেলস ম্যান নিহত হয়েছেন। সকাল ১০টা দিকে কাহালু পৌরসভার পূর্ব পাশে সাহাবা মাদ্রাসার সামনে রেললাইনের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফেরদাউস (২৬) বগুড়ার শেরপুর উপজেলার সাদিকপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি প্রাণ কোম্পানীতে সেলস ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ফেরদাউস কাহালু পৌর এলাকার বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ কার্যক্রম তদারকি করতে যান। একপর্যায়ে মোবাইল ফোনে কথা বলার জন্য তিনি সাহাবা মাদ্রাসার সামনে রেললাইনের পাশে অবস্থান করছিলেন।
এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। র্ঘটনার পর প্রাণ কোম্পানির সহকর্মীরা দ্রুত তাকে সিএনজিযোগে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।