👁 286 Views

পটুয়াখালী-৩ আসনে  নুরুল হক নুরের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে সংবাদ সন্মেলন 

পটুয়াখালী  প্রতিনিধি।।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরন বিধিমালা ভঙ্গের অভিযোগে সংবাদ সন্মেলন করেন সতন্ত্র প্রার্থী হাসান মামুুনের পক্ষে। সোমবার সকাল ১১টায় সতন্ত্রপ্রার্থীর উপজেলা নির্বাচন পরিচালনা কর্যালয়ে
এ সংবাদ সন্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও দশমিনা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল আলীম তাকুকদার।
লিখত বক্তব্যে তিনি বলন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের আচরন বিধিমালা পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ও গনঅধিকার পরিষদের সভাপতি  ট্রাক প্রতিকের প্রার্থী নুরুক হক নুর ও তার নেতাকর্মী এবং সমর্থকরা মানছেনা।
অভিযোগে আরো উল্লেখ করেন, ট্রাক প্রতিক প্রার্থী ও তার নেতাকর্মীরা নির্বাচনী প্রচারনায় রঙ্গিন বিলনোর্ড, ফ্যাস্টুন, উচ্চ শব্দযন্ত্র ব্যবহার, বহিরাগতদের দিয়ে দেশীয় অস্র নিয়ে রাতে মোটরসাইকেল শোডাউন, নির্বাচনী জনসভায় সতন্ত্র প্রার্থী সম্পর্কে বাজে মন্তব্য, সতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও সমর্থকদের মারধর করে আসছে যা নির্বাচন বিধিমালা ভঙ্গের সামিল। প্রকাশ্যে এ সকল ঘটনা প্রকাশ হলেও দশমিনা উপজেলায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন নিরব ভূমিকা পালন করে আসছেন। এতে করে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলার অবনতি হবার শংঙ্খা বিদ্যমান।
বিএনপির সমর্থিত প্রার্থী ট্রাক প্রতিকের নুরুল হক নুরের স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হয়েও ট্রাক প্রতিকের প্রচার প্রচারনায় অংশ নিয়ে নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করছে। জোট প্রার্থী ট্রাক প্রতিকের নুরুল হক নুরের ও তার নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচন আচরন বিধি ভঙ্গের কারনে অবাদ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধাগ্রস্ত হবে এবং আইনশৃঙ্খলার অবনতি হবে। নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো কঠোও হবার আহবান জানানো হয়।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভপতি খোরশেদ আলম, সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল সহ
সতন্ত্রপ্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির ব্যক্তিবর্গ প্রমুখ।#
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *