👁 33 Views

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্য বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পটুয়াখালী প্রতিনিধি।। “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্য বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ এলাকায় থেকে একটি বর্ণঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ হয়।  পরে বেলা সোয়া ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদ হাসান মৃধা সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন মাতুব্বর,  উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আল শানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ জাফর আহমেদ,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মু. নেছার উদ্দিন,  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হক, দশমিনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ হাবিবউল্লাহ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম ও বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
শুরুতেই কোরান থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে ঋন বিতরণ ও চিত্র অংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *