
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা পলাশবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাটি ও মানুষের অতি পরিচিত মুখ, সাবেক সফল কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবক মো. মুকুল মিয়া শেখ খুদি আসন্ন পৌর নির্বাচনে পুনরায় কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই জননেতা আবারও ওয়ার্ডবাসীর সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এলাকার উন্নয়ন ও নেতৃত্বের এক যুগান্তকারী অধ্যায় মো. মুকুল মিয়া শেখ খুদি কেবল একজন জনপ্রতিনিধিই নন, তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা এক বিশ্বস্ত অভিভাবক।
ইতিপূর্বে দুই দুইবার অত্যন্ত সফলতার সাথে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওয়ার্ডবাসীর মতে, তাঁর সততা, কর্মতৎপরতা এবং নিরলস জনসেবার কারণে এলাকার মানুষ তাঁকে আজও হৃদয়ে ধারণ করেছে।
ব্যবসায়ীদের আস্থার প্রতীক ও প্রতিষ্ঠাতা সভাপতি শুধু রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রেই নয়, ব্যবসায়িক পরিম-লেও তাঁর রয়েছে সুদৃঢ় নেতৃত্ব।
তিনি পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর এই গতিশীল নেতৃত্ব স্থানীয় অর্থনীতি ও ব্যবসায়ীদের মাঝে তাঁকে এক সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার এলাকাবাসীর ভালোবাসাকে পুঁজি করে মো. মুকুল মিয়া শেখ খুদি আগামী দিনে ১ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এলাকায় কঠোর হাতে মাদক নির্মূল করা।
শিক্ষার মান উন্নয়ন: এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সার্বিক সহায়তা প্রদান।
জনকল্যাণমূলক কর্মকা-: গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়া।
এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের একটাই কথাÑ”মুকুল ভাই যতদিন বেঁচে থাকবেন, এলাকার মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন।
১ নম্বর ওয়ার্ডের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড গড়তে এলাকাবাসী আবারও মো. মুকুল মিয়া শেখ খুদিকে কাউন্সিলর হিসেবে দেখতে চান।
দল-মত নির্বিশেষে ওয়ার্ডের আপামর জনসাধারণ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।