👁 312 Views

ঘরের বাইরে বের হলেই মা ফোন করে প্রথমেই জানতে চায় বেঁচে আছিসতো ? পাবনায় নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালায় শিক্ষিকা সাবারা সিথী

বার্তা সংস্থা পিপ (পাবনা) :  “ঘরের বাইরে বের হলেই মা ফোন দিয়ে জানতে চায়, বেঁচে আছিসতো, সব ঠিক আছে, কখন বাড়ি ফিরবি”। বর্তমান সামাজিক নানা অঘটন আর নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে মা বাবাসহ অভিভাবকেরা অনেক বেশি বেশী উদ্বিগ্ন থাকেন। সব কিছু ঠিক থাকলে হয়তো তাদের এতোটা চিন্তিত থাকতে হতোনা। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় পাবনা জেলা প্রশাসন কর্তৃক বৃহস্পতিবার আয়োজিত “পরিবার ও সমাজে নারীদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক দিনব্যাপী শীর্ষক কর্মশালায়” পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাবারা সিথী (২২) তার এই উদ্বিগ্নের কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন, এখন রাস্তায় বের হলেই ছোট বড় নাই নানা ধরনের টিচ শুনতে হয় পথে। ভয়ে ভয়ে পথ চলতে হয় কখন কি হয়। এ সময় অন্য বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের উপরে যে ধরনের ঘটনা ঘটছে তাতে সবাই যেমন উদ্বিগ্ন তেমনি নারীরা রয়েছে চরম নিরাপত্তাহীনতায়। আর এই পরিস্থিতি উৎরাতে হলে সাসাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে সবার আগে। একই সাথে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে অন্যায়কারীদের বিরুদ্ধে। তবেই হয়তো নারীদের অধিকার নিশ্চিত হবে পারিবারিক ও সামাজিক ভাবে। ১১ জুন (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আলোচক ছিলেন আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশরাফ আলী এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী মারুফ পারভেজ।
অন্যদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন  পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, জ্যোষ্ঠ সাংবাদিক রুমি খন্দকার, আখিনুর ইসলাম রেমন, মাছরাঙা টেলিভিশনের ব্যরো চীফ উৎপল মির্জা, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান, আহেদ আলী বিশ্বাস ট্রাস্টের প্রতিনিধি শবনম মঞ্জিলা খানম মিতাসহ বিভিন্ন নারী উন্নয়ণ সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
কর্মশালায় অংশ নেয়া প্রতিনিধিদের আলোচনা ও করনীয় বিষয়ক মন্তব্য শেষে ৬ টি গ্রপে ভাগ হয়ে কর্মশালার দীর্ঘ আলোচনার মূল প্রস্তাবনা তুলে ধরা হয়।
কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম তিনি বলেন, পরিবার ও সমাজে নারীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নারীদের কর্মসংস্থানে বেতন বৈষম্য দূর করতে হবে। একই সাথে পারিবারিক ও সামাজিক  নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে। পারিবারিক অধিকার সংরক্ষণে কাজ করতে হবে সবাইকে। ধর্মীয় ভাবেও ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে সেটি কতটুকু নিশ্চিত করতে পারছি আমরা। সামাজিক ভাবে সচেতনা বৃদ্ধির লক্ষে বেশি বেশি আলোচনা প্রচার প্রচারনা চালাতে হবে আমাদের। শিক্ষার পাশাপাশি  নারীদের আইনগত অধিকার নিয়েও কাজ করতে হবে। তবেই হয়তো আমরা সুন্দর সমাজ গঠন করতে পরবো সবাই মিলে।

অংশগ্রহণকারীদের আটটি গ্রুপে বিভক্ত করে নারীর অধিকার বিষয়ে তাদের মতামত ও সুপারিশ লিখিত আকারে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। প্রতিটি গ্রুপের একজন প্রতিনিধি বোর্ডে তা উপস্থাপন করেন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হবে বলে জানানো হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, জামেয়া আশরাফিয়া পাবনার উপাধ্যক্ষ মুফতি নাজমুল হুসাইন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাহজাহান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিফাত রহমান সনম, যুগ্ম সম্পাদক মোখলেসুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, একুশে টেলিভিশনের রাজিউর রহমান রুমি, ডেইলি অবজার্ভারের জেলা প্রতিনিধি ড. নরেশ মধু, দৈনিক আজকের ইতিহাসের সম্পাদক আবু হাসনা মো. আইয়ুব, দৈনিক ভোরের কাগজের রফিকুল ইসলাম সুইট, ডেইলি স্টারের আহমেদ হুমায়ুন কবীর তপু, ৭১ টেলিভিশনের মুস্তাফিজুর রহমান রাসেল, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক আমাদের সময়ের সুশান্ত কুমার সরকার, কালবেলার সরকার মোহাম্মদ গোলাম ফারুক, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন শাহীনুর রহমান, দৈনিক সিনসারের বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী এবং অর্ধশতাধিক সমাজ প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *