
মোঃ রিয়াজ :; দেশে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি উদ্বেগজনক হারে বেড়েছে বলে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ ৭ জুন (রোববার) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংসদের এক ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, “মাননীয় স্পিকার, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটি মড়ার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে।”
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, “আমার মনে হয় না কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত দীর্ঘ বিদ্যুৎ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি পুরোপুরি বন্ধ করতে পারবে।”
এ সময় ট্রান্সফরমার চুরি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।