👁 288 Views

উচ্চশিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান

লালমনিরহাট  প্রতিনিধি। শিক্ষায় সুযোগপ্রাপ্ত লালমনিরহাটের ৮জন মেধাবী শিক্ষার্থীকে লালমনিরহাট জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) জেলা প্রশাসনের কার্যালয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

অর্থ তুলেদেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।

উচ্চ শিক্ষায় লালমনিরহাট জেলার মেধার স্বাক্ষর রাখা এবং দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৮জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে সরকারের খাত থেকে আর্থিক সহায়তা প্রদান করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।

মেধাবী এই তরুণদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আর্থিক সহায়তা প্রাপ্ত ৮জন শিক্ষার্থীর হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোঃ মিফতাহুল বসুনিয়া লাবিব, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মোঃ হোসেন আলী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ হাবিবুর রহমান, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মোঃ হাবিবুর রহমান হাকিমুল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ ইয়াজীদ আলী রিয়াদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তূর্য চন্দ্র সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোজাহেদুল ইসলাম মিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোঃ তামিম সরকার সাম্য।

আর্থিক সহায়তা প্রদানকালে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠে লালমনিরহাট জেলা তথা পুরো জাতির কল্যাণে অবদান রাখবে। মেধার বিকাশে জেলা প্রশাসনের এই ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *