👁 97 Views

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের পার্বতীপুরে ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর শ্রমিক সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর-দিনাজপুর অঞ্চল) সহকারী পরিচালক ড. মো. জিয়াউল হক।
সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মো. ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, পার্বতীপুর পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি রমজান আলী, জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, পার্বতীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইউসুফ আলী, সাবেক সভাপতি আবু সায়েম শাহ, উপজেলা শাখার উপদেষ্টা ও পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কৈলাশ প্রসাদ সোনার এবং পার্বতীপুর ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর সভাপতি বিপুল মোল্লা।
বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায়সঙ্গত দাবি আদায়ের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *