👁 319 Views

লালপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা 

নাটোর প্রতিনিধি  নাটোর লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সাদ্দাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা  যায় বলে জানা গেছে। নিহত সাদ্দাম গোপালপুর মহিষাখোলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে । জানা যায়, রবিবার সন্ধ্যায় জমিজমা নিয়ে দ্বন্দ্বে জড়ায় সাদ্দামে দুই চাচাতো ভাই লালন ও বানিয়াম। এসময় লালন ও তার শশুড় বাড়ীর লোকজনের হাসুয়ার আঘাতে গুরুতর আহত হোন সাদ্দাম। তাকে উদ্ধার করে উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদ্দাম মারা যায়। লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *