👁 27 Views

নাটোরের লালপুরে ভটভুটির ধাক্কায় ইজিবাইক চালক নিহত 

নাটোর প্রতিনিধি  : নাটোরের লালপুরে দ্রুতগতিতির স্যালোচালিত গাড়ির সংঘর্ষে শাহজাহান (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলী (২৪) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে লালপুরগামী একটি যাত্রীবাহী ইজিবাইক আট্টিকা আমড়াতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির পর্দা নামাচ্ছিলেন। তখন পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি স্যালোচালিত গাড়ি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক শাহজাহান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সবুজ নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *