
ভোলা প্রতিনিধি :: অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহু কাঙ্গীত ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সাক্ষরিত, আবদুল্লাহ আল রাসেলকে সভাপতি, সাজ্জাত হোসেন মুন্নাকে সিনিয়র সহসভাপতি, নুর মোঃ রুবেলকে সাধারন সম্পাদক, জাকারিয়া মঞ্জুকে সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও মেহেদীহাসান আসিফকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।
কমিটিতে স্থান পাওয়া নেতারা দির্ঘবছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের মামলা-হামলা ও নির্যাতনের আগুনে পুড়ে খাটি সোনা হয়ে জেলা ছাত্রদলের নেত্রীত্ব পেয়েছেন।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি নুরুল ইসলাম বাপ্পি, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া বেলাল।
বিদায়ী সভাপতি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক হাওলাদার আল আমিন বলেছেন,দীর্ঘ বছর পর ছাত্রদলের নতুন কমিটি হয়েছে । এটা ভবিষ্যতের নেতৃত্ব তৈরীর জন্যও ভালো হয়েছে । এর মাধ্যমে সংগঠন শক্তিশালী ও গতিশীল হবে। আমার নেতৃত্বে কমিটি দায়িত্ব পালনকালে যারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন,তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।