👁 174 Views

সেনবাগে মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে র‍্যালি ও সচেতনতামূলক সভা

জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং ও চুরিমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ, উন্নত ও আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার নবগঠিত ১০নং ইয়ারপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে এ র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক ও শায়েস্তানগর গ্রামের কৃতি সন্তান এবং মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং ও চোরবিরোধী কমিটির সভাপতি তারেকুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় আবদুল বারিক টিটি সাহেব জামে মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সচেতনতামূলক সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সভায় উপস্থিত ছিলেন মোঃ ইউসুফসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং ও চুরিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আদর্শ গ্রাম গড়তে তরুণ সমাজ, অভিভাবক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *