👁 194 Views

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

পটুয়াখালী প্রতিনিধি:।। পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলের মধ্যে নির্বাচন  অনুষ্ঠিত। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ৯টি পদের মধ্যে ৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি পদে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যিনি লাইব্রেরি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
অবশিষ্ট ৮টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলের মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. মজিবুর রহমান এবং জামায়াত সমর্থিত অ্যাডভোকেট আলহাজ্ব মো. নাজমুল আহসান মুখোমুখি লড়াইয়ে রয়েছেন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুর রহমান এবং বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মো. মহিউদ্দিনের বিপরীতে রয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. আরিফ হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে দুটি আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মো. ওমর ফারুক ও অ্যাডভোকেট মো. আনোয়ার হোসাইন এবং বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সোহাগ ও অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস রানা রয়েছেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মো. আবু সাঈদ খান এবং বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে দুটি আসনের বিপরীতে তিনজন প্রার্থী লড়ছেন—জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম পাটোয়ারী এবং বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মারিয়াম আহমেদ ও অ্যাডভোকেট মো. এনামুল হক রাসেল।
সমিতির মোট ভোটার রয়েছেন ৫২০ জন। নির্বাচনটি আইনজীবী সমিতি ভবনের দোতলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *