👁 140 Views

শিবপুরের পুটিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ওঠান বৈঠক করেন খন্দকার মোশতাক আহমেদ।।

প্রতিনিধি,শিবপুর (নরসিংদী) : নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহীর সমর্থনে পুটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোশতাক আহমেদ এর উদ্যোগে রবিবার ৮ ফেব্রুয়ারী বিকেলে সৈয়দনগর আনন্দ পার্কে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খন্দকার মোশতাক আহমেদ এলাকার নারী-পুরুষ সকলের উদ্দেশ্যে বলেন, মনজুর এলাহী পুটিয়া ইউনিয়নের কৃতী সন্তান এবং সৎ ও যোগ্য লোক, মনজুর এলাহী শিবপুর থেকে কিছু নিতে আসেনি, মনজুর এলাহী শিবপুরের সকল মানুষের সেবক হতে চান। তিনি এমপি নির্বাচিত হলে পুটিয়া ইউনিয়নসহ সমগ্র শিবপুরে উন্নয়ন হবে। আগামী ১২ ফেব্রুয়ারী সৈয়দনগর কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাতে উপস্থিত গ্রামবাসীর প্রতি আহবান জানান তিনি।
৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মৃধার সভাপতিত্বে এবং শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল খন্দকারের সঞ্চালণায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা,শিবপুর উপজেলা ওলামা দলের সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ূম,৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল বাশার খান,সাবেক ইউপি সদস্য আবু ছিদ্দিক,উপজেলা বিএনপির সদস্য মোমেন মিয়া,যুবদল নেতা খন্দকার লিখন,সৈয়দ নগর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির ফকির, যুবদল নেতা হামিদুর রহমান ভূইয়া, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক শাহ আলম মৃধা, যুবদল নেতা খোকন,পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন খান রবিন প্রমূখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *