👁 403 Views

কলকাতা এক্সপ্রেস’র বরিশাল প্রতিনিধ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদ আর নেই।।

জাকির জমাদ্দার বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক, ‘দক্ষিণবঙ্গ’ পত্রিকার সম্পাদক সাইদুর রহমান সাঈদ আর নেই। আজ রোববার ভোর ৭টা ৩৫ মিনিটে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে শ্বশুরবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে বরিশাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও আজ সকালে চিরবিদায় নেন তিনি।

​সাইদুর রহমান সাঈদ বাকেরগঞ্জের সাংবাদিক মহলে এক অভিভাবকতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নির্ভীক লেখনী ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। সাংবাদিকতার পাশাপাশি মানবিক গুণাবলির জন্য তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।

​তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কলকাতা এক্সপ্রেস এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বগুড়া জেলার সাংবাদিক মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। সাইদুর রহমান সাইদ ভাই ছিলেন চারন সাংবাদিক এবং দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক তার লেখনীর মধ্যে তৃণমল পর্যায়ের সমস্যাগুলি চিহ্নিত করে তিনি রিপোর্ট করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *