👁 202 Views

মধুখালীতে জমি দখলের উদ্দেশ্যে মেহগনী গাছ কর্তন

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৫ জানুয়ারী২০২৬খ্রি রোববার ঃ ফরিদপুরের মধুখালীতে বাগান ও সম্পদ রক্ষায় মৃত কেশব রায়ের পরিবারসহ বসবাসের জন্য জায়গা দিলেও রক্ষকই এখন ভক্ষক হয়ে মালিকের জমি দখলের উদ্দেশ্যে জমির মালিকেররোপনকৃত মেহগনী গাছ কর্তনকরেছেন বসবাসরত রক্ষকদের বিরুদ্ধে অভিযোগে
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক।
উপজেলার গাজনা ইউনিয়নের রামকান্তপুর গ্রামে সরেজমিনে এ প্রতিনিধি পরিদর্শনে মেহগনী গাছ কর্তনের সত্যতা পান। জমির মালিক লিটন সরকার মৃত কেশব রায়ের ছেলে কিশোরী রায়(৫৭),কিশোরী রায়ে দুই ছেলে মৃদুল রায়(৪২) ও মিহির রায়(৪০)সহ তিন জনকে আসামী করে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় লিটন সরকারের ভোগ দখলীয় ৫২নং বেলেশ^র রামকান্তপুর মৌজার যার খতিয়ান নং ৬০৭ এর ৫১৮৯ ও ৫১৯১ দাগের ৭৫ শতাংশ জমি ভোগ দখলে আছেন লিটন সরকার গং। কিশোরী রায় গং দখলের উদ্দেশ্যে রোপিত ৭টি মেহগনী গাছ কর্তন করেন। বাদী লিটন সরকারকে হত্যার হুমকি দেয় বলে দাবী লিটন সরকারের। মেহগনী গাছ কর্তনের বিষয়ে কিশোরী রায়ের স্ত্রী মোমতা রানী রায় স্বীকার করে বলেন আমার ছেলে মৃদুল রায়ই মেহগুনী গাছ কর্তন করেছে । আপনারা অবৈধ ভাবে লটিন সরকারদের জমিতে বসবাস করছেন দাবী লিটন সরকারের এবং গাছ কেন কর্তন করেছেন এমন প্রশ্নে কিশোরী রায় বলেন আমার পিতা মৃত কেশব রায় টাকা ছিয়েছিন লিটন সরকারের দাদাকে কিন্ত সে দলিল করে দেন নাই। রাগের বসবতি হয়ে আমার ছেলে মৃদুল রায় গাছ কেটেছে । মৃদুল রায়ের কাছে জানতে চাইলে তিনি দাবী করেন আমি গাছ কাটি নাই। আমাকে ফাঁসানোর জন্য লিটন নিজে গাছ কেটে আমার নামে থানায় অভিয়োগ করেছেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি জানান গাছ কেটেছে সত্য তবে কোর্টের অনুমতি ছাড়া তদন্ত করা যায় না ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *