
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯০হাজার ৫ শত টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করেছে।
অদ্য ১৮ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ৪৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯০ হাজার ৫ শত পাঁচশত টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আরিফ -উজ- জামান সাংবাদিকদের জানান।