👁 157 Views

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি: খাগড়াছড়ি সফরকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি জেলা সার্কিট হাউজে মন্ত্রী পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।