👁 244 Views

বিরল পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে বাবুল হোসেন এর ঘোষণার পর সর্বত্র এখন আলোচনা জমে উঠেছে  

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরল পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে বাবুল হোসেন এর ঘোষণার পর সর্বত্র এখন পৌরনির্বাচনের আলোচনা বেশ জমে উঠেছে। তিনি নিজেকে প্রার্থী হিসেবে নিজের ফেসবুক টাইমলাইনে ঘোষণার কয়েক ঘন্টার ব্যাবধানে পৌরশহরের প্রত্যেক মোড়ে মোড়ে এখন শুধুই পৌরনির্বাচনের আলোচনা বিরাজ করছে।
উল্লেখ্য, বিরল উপজেলা বিএনপির সভাপতি ও কারানির্যাতিত নেতা মোঃ বাবুল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে লিখেন, আমি বিরল পৌরসভার আগামী মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং আমাদের প্রিয় পৌরসভাকে আরও উন্নত, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে। আমি বিশ্বাস করি আমাদের বিরল পৌরসভায় এখনো অনেক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে আমরা একটি পরিচ্ছন্ন, উন্নত ও নাগরিক সেবায় অগ্রগামী পৌরসভা গড়ে তুলতে পারব। তাই আপনাদের দোয়া, পরামর্শ ও সর্বাত্মক সমর্থন আমার একান্ত কাম্য। আপনাদের পাশে নিয়ে, আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে এবং সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত বিরল পৌরসভা গড়ে তুলি।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *