👁 508 Views

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে  ককটেল বিস্ফোরণ দূর্বৃত্তরা।

আকরামুজজামান আরিফ কুষ্টিয়াঃ কুষ্টিয়া  জেলা কারাগারে ফুল ফটকের সামনেই  ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরাএতে   জনমনে চরম  আতঙ্ক সৃষ্টি হয়েছে।  বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর)  ভোর আনুমানিক ৪ টা ৫৮ মিনিটের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলে তিনজন যাওয়ার সময় বোমাটি মূল ফটক (আরপি)গেটের সামনে ছুরে মেরে বিস্ফোরিত করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো.শরিফুল আলম জানান, আতংক সৃষ্টি করার লক্ষ্যে ভোর রাতের দিকে একটি দ্রুতগামী মোটরসাইকেল যোগে তিন ব্যাক্তি যাচ্ছিলো। তাদের মুখ শিতের কাপর ও মাফলার দিয়ে ঢাকা ছিলো। আমাদের কারাগারের আরপি গ্যাটের সামনে এসে একটি ককটেল বোমা ছুড়ে মেরে মোল্লাতেঘড়িয়ার দিকে চলে যায়। এতে বিকট শব্দ হয়ে আতংকের সৃষ্টি হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চালাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন জানান, ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের কাজ চলছে।