👁 186 Views

হাতে একটা স্মার্ট ফোন থাকলে সাংবাদিক হওয়া যায়না

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত মর্যাদা রেখে দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রকাশ করতে হবে। হাতে একটা স্মার্ট ফোন থাকলে সাংবাদিক হচ্ছেন! এরা বিভিন্ন স্কুল, কলেজ ও অফিসে গিয়ে হাত পাতে টাকা চেয়ে বসে। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।
এদের কারনে আজ মুলধারার সাংবাদিকরা কাজ করতে পারছেনা।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় পার্বতীপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন এসব কথা বলেন।
পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেশ রূপান্তরের সোহেল সানী, ইত্তেফাকের বদরুদ্দোজা বুলু, মানবকথাডটকমের সম্পাদক রুকুনুজ্জমান বাবুল, কালবেলার মিলন পারভেজসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে, পার্বতীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *