
রংপুর ব্যুরোঃ রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশীদ- ছাত্রজীবনে ইসলমী ছাত্রশিবির, কর্মজীবনে আওয়ামীলীগ,পদায়নে বিএনপি এ রকম পাল্টি খেয়ে ডিগবাজি দিয়ে সর্বশেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)- রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে পদায়ন পেয়েছেন।
অভিযোগে জানা যায়,হারুন অর রশিদ শিক্ষাজীবনে রংপুর কারমাইকেল কলেজ পড়া লেখার সময় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। পরবতীতে ২৬তম বিসিএস’এ উত্তীর্ণ হওয়ার পর সক্রিয় আওয়ামী লীগ বনে যান। সেই সুবাদে গোপালগঞ্জে প্রথম যোগদান করেন। পরবর্তীতে রংপুর সরকারি কলেজে তদবির করে চলে আসেন। সেখানেও তিনি অধ্যক্ষ কানিজ উম্মে নাজমা নাসরিনের তল্পীবাহক হিসাবে ব্যক্তিগত কাজে সহযোগিতা করতেন। সেই সুযোগে ক্লাস ফাঁকি, পরীক্ষার হলে ডিউটি পালন না করে সম্মানী গ্রহণ করার অভিযোগ আছে। এছাড়াও পরীক্ষার অতিরিক্ত ফি আদায় করে অধ্যক্ষকে বাড়তি সুযোগ পেয়ে দিয়ে নিজেও লাভবান হতেন।
সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ ২৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে চাকরি পেয়ে গোপালগঞ্জ জেলা সরকারী কলেজে শিক্ষকতা শুরু করেন। গোপালগঞ্জ থাকাকালী হারুণ অর রশিদ আওয়ামীলীগের পরিচয় বহন করে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে তিনি আগের সারিতে থাকতেন। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন দিবসে তিনি সব সময় তৎপর ছিলেন বলে অভিযোগ আছে। ২৬তম বিসিএস পরীক্ষার ঢাকার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিলেন হারুন অর রশিদের আপন খালু। সেই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়ে হারুন অর রশিদ চাকরি পাওয়ার সুবাদে আপন খালাতো বোনকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনে মামুনুল হক-জিয়া,আরেফিন,নাসির আওয়ামীলীগ সমর্থিত প্যানেলে ২০২৪ এ নির্বাচনে নির্বাহী সদস্য রংপুর সাংগঠনিক বিভাগে নির্বাচনের অংশ নেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন হারুন অর রশিদ।
এদিকে ভোল্ট পাল্টিয়ে বর্তমানে এক বিএনিপি নেতার সুপারিশ নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)- রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে পদায়ন নিয়েছেন হারুর অর রশিদ।
নাম প্রকাশ না করার শর্তে রংপুর সরকারি কলেজের একজন শিক্ষক জানান,হারুন অর রশিদ কলেজে থাকাকালীন সময়ে বিভিন্ন অবৈধ সুবিধা নিতেন। তিনি কলেজেও খুব আসতেন।
এ বিষয়ে হারুর অর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, বাধ্য হয়ে তিনি আওয়ামীলীগের দলের সাথে সম্পৃক্ত হয়েছেন। আর স্বাধীনতা বিরোধী দল করার প্রশ্নই উঠে না।