
চৌদ্দগ্রাম কুমিল্লা সংবাদদাতা, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়ার বাজার লতিফুন নেছা উচ্চবিদ্যালয়ের হল রুমে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।
বুধবার(১৯ আগস্ট) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক শাহাজাহান কবিরের সভাপতিত্বে ও থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আবুল হাসেম, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাই, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোহাম্মদ জুবায়ের।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এএসআই আশারাফুল, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
সমাবেশে মাদকের ভয়াবহতা থেকে ছাত্র ছাত্রীদের ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশ শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।