
লিমন হায়দারঃ পার্বতীপুরে পরীক্ষা ছাড়াই যত্রতত্র জবাই হচ্ছে গুরু।কি অসুস্থ,কি গাভিন গরু!ভাবখানা এমন-দেখার যেন কেউ নেই!তেমনি একটি ঘটনা ঘটেছে আজ পার্বতীপুরের হলদিবাড়িতে।
একটি গাভীন গরু জবাইয়ের অভিযোগ এলে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।গাভিন গরুর ওই কসাই নওশাদ আলম জানালেন,এই গরুটি তিনি এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৩ দিন পূর্বে ক্রয় করেছেন।পাশাপাশি তিনি স্বীকারোক্তি দিলেন,গরু জবাইয়ের পূর্বে এখানে কোন সেনেটারি ইন্সপেক্টর আসেন না।
এবিষয়ে পৌরসভার সেনেটারী ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মুঠোফোন কথা হয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে।তিনি জানান,নিয়ম হলো-নির্দিষ্ট একটি স্থানে জবাইয়ের উদ্দেশ্যে গরুগুলি সমবেত করা থাকবে।সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন সেনেটারী ইন্সপেক্টর।কেবল তিনি ছাড়পত্র দিলেই সেসব গরু জবাই হবে।
মুঠোফোনে উপজেলা প্রাণিসম্পদ অফিসার পবিত্র কুমার বলেন,আজকে এই গাভীন গরু জবাইয়ের বিষয়টি আমরা আপনার মাধ্যমে জেনেছি।এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।