👁 502 Views

সিরাজগঞ্জ পুলিশ সুপারের মানবিকতায় হুইল চেয়ার ও নগদ অর্থ পেল প্রতিবন্ধী জিহাদ 

সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জে পুলিশ সুপারের মানবিকতায় হুইল চেয়ার ও নগদ অর্থ পেয়ে প্রতিবন্ধী জিহাদের পরিবার পেল নতুন জীবনের  পথ চলার নতুন ভরসা।
জানাযায়, সিরাজগঞ্জের রায়গঞ্জের চক মথুর ঝাপড়া গ্রামের দিনমজুর বাবলু সেখের ছেলে  শিশু জিহাদ (১০)
 জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়ায় দীর্ঘদিন ধরে চলাফেরা ও কথা বলতে না পারায় পরিবারটি দুর্ভোগে ছিল।  এবিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলার  পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)  এর নজরে  আসলে তার নিজস্ব তহবিল থেকে জিহাদের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ  শিশু জিহাদের পরিবারের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম খান। গণমাধ্যমে ওই শিশুর কষ্টের কথা প্রকাশ পাওয়ায় বিষয়টি পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করলে  বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলার  পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) তার নিজস্ব তহবিল থেকে জিহাদের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ  শিশু জিহাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়। এতে প্রতিবন্ধী   জিহাদের জীবনে সামান্য হলেও স্বস্তি ও হাসি ফিরে আসে।  পুলিশ সুপারের এই মানবিকতা ও  সহযোগীতায় এবং  শিশু জিহাদের  সৎ মায়ের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসায় জিহাদের জীবনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। ফিরে য়েছে নতুন জীবনের  পথ চলার নতুন ভরসা। এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ  গোলাম কিবরিয়াসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *