👁 472 Views

নাটোরে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আবু বক্কর সিদ্দিক এবং মো. বেল্লাল নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার সিংড়ার জামতলীর আজরদুর্গা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহত আবু বক্কর সিদ্দিক বগুড়া গাবতলীর রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে এবং মো. বেলাল কামারচট্র এলাকার সাবেদ আলী সকিদার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামে তার মামার জানাযায় যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়। গুরুতর আহত বেলালকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে তারও মৃত্যু হয়।
স্থানীয় আরেকটি সুত্র যদিও জানিয়েছে, রাস্তায় বালু ফেলা সময় দাড়িয়ে থাকা ট্রাক্টরে পেছনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে  সিদ্দিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বেলাল বগুড়ায় মারা যান।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।