👁 236 Views

চৌদ্দগ্রামে চোলাই মদসহ নারী আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানী নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রানী কুমিল্লা মহানগরের সুজানগর সুইপার কলোনীর মৃত জীবন লালের মেয়ে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ চট্টগ্রামমুখী সৌদিয়া বাস কাউন্টারের সামনে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানীকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে মুক্তা রানী দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, চোলাই মদসহ মুক্তা রানী নামের এক নারীকে আটক করা হয়েছে। মাদক প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *