👁 189 Views

বাংলাদেশের স্কুলছাত্রী মেহজাবিন মৌশি”র কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন-এ  গোল্ড অ্যাওয়ার্ড

বাংলাদেশের স্কুলছাত্রী মেহজাবিন মৌশি  টানা দ্বিতীয়বারের মতো ‘কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন-এ  গোল্ড অ্যাওয়ার্ডপুরস্কার অর্জন করেছে।এর আগে সে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে।
রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে মেহজাবিন মৌশি  কে এই পুরস্কারের বিষয়টি অবহিত করেছে।
সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড  কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী  মেহজাবিন মৌশি   ‘দ্য স্টোরি অফ রুটস (The Story of roots) শিরোনামে একটি প্রবন্ধ লিখে এই পুরস্কার পেয়েছে। এই প্রবন্ধটি মূলত বাংলাদেশি সংস্কৃতি, অতিথি আপ্যায়ন এবং প্রকৃতির সৌন্দর্যের এক অপূর্ব সম্মিলন। একটি ছোট ও আকস্মিক ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গভীর দিকগুলো তুলে ধরেছেন।
প্রবন্ধটিতে প্রধানত বাঙালি অতিথিপরায়ণতা, জাতীয় সংগীতের আবেগ ও দেশপ্রেম, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয়, পরিবেশ সচেতনতা এবং শুভ বুদ্ধির উদয়  অত্যন্ত সচেতনতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে।
১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি কর্তৃক আয়োজিত ‘কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন’ স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা।
বৃহস্পতিবার সোসাইটি কর্তৃপক্ষ ২০২৬ সালের প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করে। এ বছরের বিজয়ীদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং ম্লংগো, ভারতের আরভ রায়, কানাডার এমা কাই, সাইপ্রাসের লিডিয়া সিকিং এবং নিউজিল্যান্ডের কাংউ মুন।রয়্যাল কমনওয়েলথ সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই প্রতিযোগিতায় ৫৪টি দেশ থেকে মোট ৫৩,৮৪০টি লেখা জমা পড়েছিল। এবারই প্রথমবারের মতো কমনওয়েলথভুক্ত পাঁচটি অঞ্চল—আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় ও আমেরিকা অঞ্চল, ইউরোপ এবং প্যাসিফিক অঞ্চল—থেকে আলাদাভাবে আঞ্চলিক বিজয়ী নির্বাচন করা হয়েছে।
মেহজাবিন মৌশি  সাংবাদিক মেরাজ শাকিল এবং আবৃত্তি শিল্পী  শারমিন ইসলামের কন্যা।  পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, বিতর্ক, লেখালেখি, ইংরেজি ভাষা,গবেষনা  এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মতো নানা ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে নারায়ণগঞ্জের শিক্ষার্থী মেহজাবিন মৌশি । অল্প বয়সেই বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে সে অর্জন করেছে একাধিক স্বীকৃতি। একই সঙ্গে নিজের আগ্রহকে কাজে লাগিয়ে গড়ে তুলছে বহুমুখী দক্ষতা।
বাংলা আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি English language, public speaking, creative writing এবং neuroscience-এর মতো বিষয়েও তার রয়েছে বিশেষ আগ্রহ। “Laila’s Magical Life Story” নামে তার একটি লেখা Inkitt প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

মেহজাবিনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তার English learning

journey। প্রচলিত কোচিং বা শুধু বইনির্ভর শেখার বদলে সে দীর্ঘ সময় ধরে YouTube ও অনলাইন কনটেন্ট শুনে শুনে ইংরেজি শেখার চেষ্টা করেছে।

তার আগ্রহের মধ্যে রয়েছে British English,American English এবং Canadian accent। Spoken English, vocabulary, pronunciation এবং everyday conversation নিয়ে নিয়মিত চর্চা করে সে।

নিজে শেখার পাশাপাশি সে নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য YouTube-এ educational content তৈরি করছে।

তার Mehzabin Mowshi নামে YouTube presence-এ English conversation, vocabulary, motivation, book review, learning tips এবং self-development-সংক্রান্ত বিভিন্ন ধরনের কনটেন্ট রয়েছে। মেহজাবিনের কাছে content creation শুধু বিনোদনের বিষয় নয়; নিজের শেখার অভিজ্ঞতাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ারও একটি মাধ্যম।

সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি মেহজাবিনের আগ্রহ রয়েছে neuroscience বা মস্তিষ্কবিজ্ঞান নিয়ে।মানুষ কীভাবে চিন্তা করে, শেখে, মনে রাখে এবং আচরণ করে—এসব বিষয় তাকে আকৃষ্ট করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, সে neuroscience-সংক্রান্ত একটি course-ও করছে।ভবিষ্যতে neuroscience নিয়ে আরও পড়াশোনা করার এবং এই বিষয়ে নিজেকে বিকশিত করার ইচ্ছা তার রয়েছে।

মেহজাবিন পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এবং digital platform-কে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করছে।

YouTube-এর পাশাপাশি Facebook ও অন্যান্য social media platform-এ English learning, motivation এবং educational content নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তার।

তার এই পথচলায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—সে নিজের শেখার বিষয়গুলোকে কনটেন্টে রূপান্তর করে অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছে।