
জেলা প্রতিনিধি : পটুয়াখালীর জেলার বাউফলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির দরজার সামনে বাউফল-কালিশুরী সড়কের ওপর থেকে রুবেল হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রুবেল হাওলাদার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মো. বাবুল হাওলাদার এবং মা রাজিয়া বেগম।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬, জিআর-৩২৮, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।