👁 336 Views

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ৯০ হাজার টাকা জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর)  সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক রায়গঞ্জ  উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে  বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ। এসময় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিদেশী কসমেটিকসের লেবেলে আমদানি ও বিএসটিআই ছাড়পত্র না থাকা, পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাথী বেকারির মালিক মোছা:  কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরী ও ফুড প্রোডাক্টসের মালিক মো: জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো: জাহিদুল ইসলামকে ৩০ হাজারসহ তিনটি প্রতিষ্ঠানে মোট ৯০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। পরে বেশ কিছু বাজারে ফল, ভোজ্য তেল ও নিত্য পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মো: ইব্রাহিম হোসেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।