👁 254 Views

পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াঘাট রোডের আমবাগানে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘মেধা, মনন ও স্ফূর্তির সমন্বয়ে গড়ি আগামীর স্বপ্ন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের পরিচালক মতিয়ার রহমান লাভলু, শিক্ষক ও অতিথিরা।
 এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *