প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ১০:৩৯ পি.এম
পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াঘাট রোডের আমবাগানে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘মেধা, মনন ও স্ফূর্তির সমন্বয়ে গড়ি আগামীর স্বপ্ন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের পরিচালক মতিয়ার রহমান লাভলু, শিক্ষক ও অতিথিরা।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.