👁 220 Views

ধোবাউড়ায় মাদকের টাকা না পেয়ে বাড়িতে আগুন দিতে গিয়ে যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

হাবিবুল্লাহ তালুকদার (ধোবাউড়া) ময়মনসিংহ : ‎ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন করে বাবা-মাকে মারধর এবং মাদকের টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুরের অভিযোগে রুস্তম আলী(২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তম আলী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও মারধর করতো। মাদকের টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করে।
‎বৃহস্পতিবার সকালে মাদকের টাকা না পেয়ে রুস্তম আলী পেট্রোল নিয়ে নিজ বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্য এবং এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে ৬ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *