
হাবিবুল্লাহ তালুকদার (ধোবাউড়া) ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন করে বাবা-মাকে মারধর এবং মাদকের টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুরের অভিযোগে রুস্তম আলী(২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তম আলী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও মারধর করতো। মাদকের টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করে।
বৃহস্পতিবার সকালে মাদকের টাকা না পেয়ে রুস্তম আলী পেট্রোল নিয়ে নিজ বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্য এবং এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে ৬ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.