👁 353 Views

সাঁথিয়ায় গভীর রাতে আগুনে দোকান পুড়ে ভষ্মীভূত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর ইউনিয়নের আতরশোভা বড়গ্রাম বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর দোকানঘরসহ সব মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।এতে প্রায় ৩৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক আলমগীর হোসেন দাবী করেন।গতকাল বুধবার(৮জুলাই)দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের বড় গ্রামের আলহাজ্ব আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বড়গ্রাম বাজারে মুদিখানা,সার,কীটনাশক ও ডেকোরেটর ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে তার দোকানে আগুন ধরে যায়।খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে দোকানে থাকা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

দোকান মালিক আলমগীর হোসেন জানান,বড়গ্রাম বাজারে আমার দোকানে মুদি,কীটনাশক ও ডেকোরেটরের ব্যবসা ছিল।প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই।ওইদিনই রাত ২টার দিকে আমার দোকানে আগুন লেগে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে আমি সর্বসান্ত হয়ে গেলাম।আমি সরকারের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান জানান,আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *