👁 106 Views

শ্রীপুরে ‘জুলাই রিবর্ন ম্যারাথন’ অনুষ্ঠিত- তরুণদের মাঝে পরিবর্তনের জোয়ার

‎​আশিকুর রহমান সবুজ, গাজীপুর: ‎“আঁধার পেরিয়ে এসেছে বদলের ডাক, আবার গড়তেই হবে আজাদির ডাক”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই রিবর্ন ম্যারাথন’। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

‎​শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার টেংরা বাজার এলাকা থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরমী বাজারে গিয়ে এটি শেষ হয়। নির্ধারিত পথ দৌড়ে শেষ করার পর অংশগ্রহণকারীরা আয়োজকদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

‎​আয়োজকদের ভাষ্য, জুলাইয়ের গণআন্দোলনের চেতনা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। এটি কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং তরুণদের মাঝে পরিবর্তনের চেতনা জাগ্রত করার একটি প্রয়াস।

‎​পুরো আয়োজনজুড়ে জুলাইয়ের চেতনা এবং দেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেন বক্তারা ও অংশগ্রহণকারীরা। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্থানীয় সচেতন মহলেরও নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *