
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বুলবুলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসির রহমান তাপাদার, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সালাউদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলেনুর রহমান ও বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তা মিয়াসহ অনেকে।