👁 146 Views

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জামায়াত নেতা সাইফুল নিহত।।

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত। জানা গেছে মাওলানা সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুব নগরে নিজস্ব জমির উপর বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ১১ টার দিকে নিজ জমিতে গেলে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে । কথা কাটাকাটির এক পর্যায়ে চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপস্থিত জনতা তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায রেফার্ড করা হয় । ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ,সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি ড. আবু সালেহ মামুন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাআশিফ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, সেক্রেটারি অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *