
মো. আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর দুপুর ২ টায় সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রেস কনফারেন্স শেষে ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের ব্রিফ করেন। উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল করিম। অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক মো. হানজালা, জেলা যুবদণের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনম পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান ওয়াজেদ আলী কবির, সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, রেজুয়ান আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
ইউএনও কাজী তাহমিনা সারমিন ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষে রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।