👁 192 Views

অভয়নগরের নওয়াপাড়ায় ১৪১৭ পিস ইয়াবাসহ আটক ২

ইয়ানূর রহমান : অভয়নগরের নওয়াপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে নওয়াপাড়া মডেল কলেজ রোড এলাকার হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই বাড়ির ভাড়াটিয়া উসমান বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস ও ফারুক মোল্যার ছেলে সুমন।

অভয়নগর থানার ওসি নুরুজ্জামান জানান, ওই বাড়িতে বিভিন্ন জেলা থেকে ইয়াবার চালান আসা-যাওয়া এবং মাদক কারবার চালিয়ে যাওয়ার খবর পায় পুলিশ। এর ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৪১৭ পিস ইয়াবাসহ আকাশ ও সুমনকে আটক করা হয়।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *