👁 283 Views

খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  ভোলা জেলার ১০ নম্বর ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও তরুণ সমাজসেবক খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত সর্বস্তরের ভেলুমিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নারী-পুরুষদের সাথে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।২ জুলাই(বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় নগরীর হালিশহর থানার ৩৮ নম্বর ওয়ার্ডস্থ শামিমা আরা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পেশায় কর্মরত কয়েকশ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান মুরব্বি শানু মাঝির সভাপতিত্বে এবং যুবনেতা রাশেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. মনির, মো. মাসুদ, মো. রাশেদ, মো. কামাল, আলাউদ্দিন ডাক্তারসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা খোকন গাজীর সততা, মানবিকতা ও গঠনমূলক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা করোনাকালীন সময়ে তার জনসেবামূলক কর্মকাণ্ড, বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তাকে মেম্বার হিসেবে মনোনিত করার আহ্বান জানান।
সভায় উপস্থিত কয়েকশ নারী-পুরুষ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে খোকন গাজীর কাছে সমাধানের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলে উপস্থিতরা করতালির মাধ্যমে তার প্রতি দৃঢ় সমর্থন জানান।
উল্লেখ্যঃ আসন্ন ইউপি নির্বাচনে একজন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীর সমর্থনে আয়োজিত মত বিনিময় ও পরিচিতি সভায় ভিন্ন জেলায় অবস্থানরত একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের এত বিপুল সংখ্যক এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহন খোকন গাজীর জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতার পাশাপাশি তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *