👁 62 Views

পলাশবাড়ীতে বিএনপির মতবিনিময় সভায় এমপি মমতাজ

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা   গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই বুধবার বিকালে পলাশবাড়ী উপজেলা হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-২৮ (গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত) জাতীয় সংসদ সদস্য মমতাজ আলো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক,সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপনসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের দল। দলের শক্তি তৃণমূলের নেতাকর্মী। সবাইকে বিভেদ ভুলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *