👁 166 Views

ফেইসবুকে মিথ্যা পোস্টের প্রতিবাদে পার্বতীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের নামে বিভিন্ন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার যড়যন্ত্রমুলক মিথ্যা তথ্য প্রদান করার প্রতিবাদে সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার পার্বতীপুর বাসটার্মিনালে উপজেলা যুবদলের কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা যুবদলের আয়োজনে সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ মমিনুল ইসলাম, পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মানজুরুল রশিদ, রংপুর বিভাগীয় ট্রাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহসান, জুলাই যোদ্ধা মনজুরুর ইসলাম ও মশিউর রহমানসহ আরও অনেকে। পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ মমিনুল ইসলাম বলেন, ফেইবুক পোষ্টে বলা হয়েছে যুবদলের কোন নেতাকর্মীরা তার বাড়ীতে হামলা করেছে। তাদের নাম বলুক আমরা দলের সাংগঠনিক ব্যবস্থা নিবো। ফেইসবুকে পোষ্ট দিয়ে দলের একজন নেতার নাম জড়িয়ে যা ইচ্ছে লেখা ঠিক নয়। আমি শুনেছি বিষয়টি আলোচনায় বসতে চেয়েছিল আমাদের নেতা সংগ্রাম ভাই।
পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রাম বলেন, তারা একজন ওয়ার্ড আওয়ামীলীগ নেতার বাড়ীতে আলোচনায় বসতে চাপ দিয়েছিল। আমি সেটা করিনি। আমাকে জড়িয়ে যা ইচ্ছে তাই ফেইসবুকে লিখেছে জনৈক রুহুল আমিন নামে ব্যক্তি। এমনকি থানায় আমার নামে মিথ্যা এজাহার দিয়েছে। আপনাদের মাধ্যমে আমি সঠিক তথ্য জানার আহবান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *