👁 238 Views

ঘোড়াঘাটে ঋতুচক্রের আবর্তনে আমের মুকুলে স্বপ্নের উঁকি

ঘোড়াঘাট প্রতিনিধিঃ-দিনাজপুরের ঘোড়াটে ঋতুচক্রের আবর্তনে আমের মুকুলে স্বপ্নের উঁকি দিচ্ছে। উত্তরের হিমেল হাওয়ায় আমের মুকুলের সুগন্ধ ছড়াচ্ছে। ঘোড়াঘাট উপজেলায় কিছু আম বাগান, কিছু বাড়ির আঙ্গিনা ও রান্তার ধারে আম গাছে মুকুল প্রকৃতিকে সাজিয়েছে এক অপরুপ সাজে সেজেছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে আম গাছগুলো। তবে, বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। গাছে গাছে আমের মুকুল দেখা যাওয়ায় মালিকদের মধ্যে আনন্দ লক্ষ্য করা যায়। উপজেলা কৃষি অফিস জানায়, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মুকুলের মৌ, মৌ গন্ধে বাগান মালিকরা দেখছেন আর্থিক লাভের স্বপ্ন। বাড়ীর আঙ্গিনা, রাস্তা ও আম বাগান গুলোতে গৌড়মতি, হাড়িভাঙ্গা, মিশরি দানা, আম্রপালি, অ্যাংগো ব্যানেনা, খিরসাপাত, গোপালভোগ, ফজলি, বারি অন্যতম আম গাছ। উপজেলার ৩নং ইউনিয়নের কশিগাড়ী ডাইভার রউপপের বাড়ীতে লক্ষ করা গেছে, তার গাছে আগম প্রচুর আমমের মকুল ধরেছে। ডাইভার রউপ জানান. মুকুল আসার পর থেকেই আম গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিচ্ছেন মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা পেতে। ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো: রুফিকুজ্জামান বলেন, এবার আম গাছে আগাম মুকুল এসেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। এসময় আম গাছে সেচ প্রদান থেকে বিরত থাকতে। সেচ দিলে গাছে নতুন পাতা বা কুশি গজাবে। মুকুল আসা গাছে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে পরামশ দিয়ে যাচ্ছেন। যদি আবহাওয়া অনুকূল ভালো থাকে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *