👁 118 Views

ভালুকায় যানজট নিরসন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা আনয়ন, যাত্রী হয়রানি প্রতিরোধ, যানজট নিরসন এবং অবৈধ দখলকৃত স্থানে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ভালুকায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​১০ জুন (বুধবার) সকাল ১০টায় উপজেলা সম্মে লন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রুহুল আমীন মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো: মাইন উদ্দিন, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পলাশসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান,  কারখানার প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি।

​সভায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ দখলের কারণে সৃষ্ট তীব্র যানজট দূর করা এবং সাধারণ যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *