👁 419 Views

সেনবাগে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী  নোয়াখালী প্রতিনিধি :; নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জেরে মোঃ রায়হান হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান হোসেন ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জের ধরে রাত আনুমানিক সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের বিল্ডিংয়ের শয়নকক্ষে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *