👁 346 Views

সান্তাহার প্রেসক্লাবের সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা,প্রেসক্লাবে তালা।।

 

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়ার আদমদীঘি উপজলার সান্তাহার প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দীকের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা সান্তাহার প্রেসক্লাবের দরজায় তালা লাগিযে দেয়।

গতকাল মঙ্গলবার (১৭নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। এর আগে সোমবার রাতে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্রু সান্তাহার প্রেসক্লাবের এসে ওই প্রেসক্লাবের সকল সাংবাদিকদের শহরে প্রবেশ না করার হুমকি প্রদান করেন। তার হুমকির পরদিনই এই ঘটনা ঘটলো।

একই রাতে সান্তাহার প্রেসক্লাবের আরো তিন সাংবাদিক হারেজুজ্জামান,নয়ন হোসেন এবং রাকিবুল হাসানকে নাজেহাল করার চেষ্টা করা হয়। পরে স্থানীয় জনগনের সহয়তায় তারা রক্ষা পান।

সান্তাহার প্রেসক্লাব সুত্রে জানা গেছে,সোমবার সকাল ১০টার দিকে সাংবাদিক আবুবক্কর সিদ্দীক পেশাগত কাজে সান্তাহার সরকারী হারভে বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে ওই বিদ্যালয শিক্ষক মাহাবুবুর রহমানের কিছু অনিয়ম বিষয়ে জানতে চাইলে তার সাথে আবুবক্করের বাকবিতন্ডা হয়। পরে ওই দিন সন্ধায় আবু বক্কর সান্তাহার রেলগেট চত্বরে গেলে শিক্ষক মাহাবুবুর তার দুই জন সহযোগী আবুবক্করের ওপর চড়াও হয়ে মারপিট করে।

পরে বিষয়টি রাতে সান্তাহার প্রেসক্লাবে পুলিশ, বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকরা বৈঠকে বসেন এবং বিষয়টির সন্দোষজনক সমাধান হয়।পরে সাংবাদিক আবু বক্কর বিএনপি’র এক নেতাকে গালিগালাজ করেছেন এমন অভিযোগ এনে প্রেসক্লাবে পুলিশের উপস্থিতিতে আবুবক্করকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল নেতা সোহাগসহ তার কর্মীরা। প্রায় ঘন্টাকাল অবরুদ্ধ থাকার পর পুলিশের সহয়তায় আবু বক্কর বাড়িতে যেতে পারেন।

সভা চলাকালিন সময়ে সেখানে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্রু উপস্থিত হয়ে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের হুমকি দিয়ে সান্তাহার শহরে প্রবেশ করতে নিষেধ করেন। তার নির্দেশের পর মঙ্গলবার সন্ধায় আবুবক্তর সিদ্দিক প্রেসক্লাব এলাকায় গেলে সাগর খান, মাসুম শাহরয়িার ,কোয়েল,তুফান,জুয়েলসহ ১০/১৫ জন আবু বক্করকে ঘিরে ধরে মারপিট করে । পরে স্থানীয লোকজন তাকে উদ্ধার করে বাসায় পৌছে দেন। আবুবক্কর কে মারপিটের পর সাগর খানের নেতৃত্বে ওই দলটি প্রেসক্লাব দখল করে নেয়।

এ সময় প্রেসক্লাব এলাকায় তারা সাংবাদিক হারেজুজ্জামান,নয়ন হোসেন ও রাকিবুল হাসানকে নাজেহাল করেন। সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন বিষয় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারসহ প্রশাসনকে অবহিত করা হয়েছে। এবিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, বলেন বিষয়টি জানতে পেরেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।