
মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে, প্রকল্পের কার্যক্রমে বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ১৮ নভেম্বর সকাল ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদ সভা কক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পরিষদের সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভায় বাস্তবায়িতব্য কার্যক্রম সমূহ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এনামুল করিম, গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরীসহ ধামইরহাট উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় ইএসডিও’র পক্ষ থেকে ভিডিও ডকুমেন্টারী মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ পজিদুর রহমান। সমন্বয় সভায় ধামইরহাট উপজেলায় কার্যক্রম বাস্তাবায়িত বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, গনমাধ্যম কর্মীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।