👁 359 Views

চায়না দুয়ারী জালের ব্যবহারে দেশী প্রজাতির মাছ ও মাছের নিধন মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত

সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় বর্ষা মৌসুম শুরু থেকেই নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহারে দেশী প্রজাতির মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন করা হচ্ছে। ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এক সময়ে সমৃদ্ধ মৎস্যসম্পদ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
স্থানীয সুত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া, দশমিনা সদর, রনগোপালদী আলীপুরা, বেতাগী সানকিপুর, বহরমপুর ও চরবোরহান ইউনিযনের খাল, বিল,পুকুর ও জলাশয় প্রতিদিন এই নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল ব্যবহার করে ছোট বড় নব ধরনের মাছ নিধন করা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ডিমওয়ালা মাছ ও মাছের পোনা নিধনের কারনে দেশী প্রজাতির মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।
মৎস্যসমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত উপজেলার বাঁশবাড়িয়া, দশমিনা সদর, রনগোপালদী আলীপুরা, বেতাগী সানকিপুর, বহরমপুর ও চরবোরহান ইউনিযনের খাল বিলও জলাশয়ে এখন আগের মত মাছ পাওয়া যাচ্ছে না। বোয়াল, মাগুর,শিং,কৈ, টেংরা, শোল-টাকি,পুটি,গজাল, চাপিলা, খলিশা,পাবদা,আইড়, চিংড়ি,বাইন সহ প্রায় অর্ধশতাধিক দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ,নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারে কৃষিজমিতে অকিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগের ফলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও মাছের পোনা নিধন এবং মৎস্য আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এ পরিস্থিতি সুষ্টি হয়েছে।
একাধিক প্রবীণ জানান, প্রায় তিনযুগের আগেও উপজেলার বিভিন্ন ভাল-বিল ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য ছিল। কিন্তু বর্তমানে সেই চিএ সম্পূর্ন বদলে গেছে। হাট বাজারে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কমে যাওয়ায় ক্রেতাদের চাহিদা পূরন হচ্ছেনা।
এবিষয়ে স্থানীয় সচেতন মহল নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগ এবং জেলেদের সচেতন করার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদ হাসান মৃধা জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষাৎতের কথা চিন্তা করে জেলে সহ সকলকে সচেতন হবে।###

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *